Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ যাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বাধ্যতামূলক

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০৯:৫১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১২:২৬

ঢাকা: সৌদি আরবে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি যাত্রীদের জন্য ‘নুসুক কার্ড’ বহন করা বাধ্যতামূলক করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়। সৌদি সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের অংশ হিসেবে পরিচিত এই কার্ডটি মক্কার মসজিদে হারামসহ অন্যান্য পবিত্র স্থানে প্রবেশের ক্ষেত্রে অপরিহার্য।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সৌদি আরবে অবস্থানকালে প্রতিটি হজযাত্রীকে নুসুক কার্ড সবসময় নিজ হেফাজতে রাখতে হবে। এই কার্ড ছাড়া পবিত্র স্থানসমূহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী হজ মৌসুমকে সামনে রেখে সকল হজযাত্রীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। মূলত পবিত্র স্থানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং হাজিদের পরিচয় ও অনুমতিপত্র যাচাইয়ের সুবিধার্থে সৌদি কর্তৃপক্ষ এই ডিজিটাল কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করেছে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়াগুলোতে এই বার্তাটি স্ক্রল আকারে প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রথমবারের মতো হজ ফ্লাইট সৌদিতে পৌঁছানোর পর থেকেই সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজ ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর