Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৪৪ বাংলাদেশির মৃত্যু

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১১:৪৪ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২২

ছবি: সংগৃহীত।

‎ঢাকা: চলতি বছর হজে গিয়ে এখন পর্যন্ত মোট ৪৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ আরও ২ জন বাংলাদেশি হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

‎বুধবার (৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের “হজ বুলেটিনের” তথ্য সূত্রে এসব জানা গেছে।

‎”হজ বুলেটিনের” তথ্য অনুযায়ী, গতকাল ২ জুন বগুড়া সদরের মোঃ শহীদুল ইসলাম (৫২) ও নওগাঁ পত্নীতলা’র মোঃ মতিউর রহমান (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎সৌদি আরবে গিয়ে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৫ জন মহিলা। এর মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১০ জন হাজি মৃত্যুবরণ করেছেন। জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। নিয়মানুযায়ী তাদের সৌদি আরবেই দাফন করা হয়েছে।

‎সৌদি আরবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত সর্বমোট হজযাত্রী/হাজির সংখ্যা ২৪৯ জন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন স্থানের স্থানীয় হাসপাতালে ভর্তিকৃত হজযাত্রী/হাজির সংখ্যা মোট ৩২ জন।

‎এদিকে, চলতি বছর হজের আনুষ্ঠানিকতা ও পরবর্তী সময়ে এখন পর্যন্ত সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সর্বমোট ২৪৯ জন হাজি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন হাজি। এর মধ্যে হেরা জেনারেল হসপিটাল: ৩ জন,কিং ফয়সাল হসপিটাল: ২ জন,আবির গ্রুপ (সৌদি ন্যাশনাল হাসপাতাল, আজিজিয়া): ৭ জন, আন-নুর হাসপাতাল: ৬ জন, কিং আব্দুল আজিজ হাসপাতাল(জাহের): ৪ জন, মক্কা মেডিকেল হসপিটাল: ৩ জন, কিং আব্দুল্লাহ হসপিটাল: ২ জন, সৌদি জার্মান হসপিটাল: ২ জন, কেয়ার মেডিকেল হসপিটাল: ৩ জন ভর্তি আছেন।


বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর