ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ২০ জন, শেরেবাংলা নগর থানায় চারজন, আদাবর থানায় আটজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয়জন ও হাতিরঝিল থানায় ১০ জন। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০০ প্যাকেট আর্ট কার্ড, মাদক বিক্রয়লব্ধ নগদ ৩ হাজার ৫২০ টাকা এবং তিনটি পুরাতন ট্রাক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।