Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৪

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ২০:৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয়।’

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদপুর থানায় ২৩ জন, শেরেবাংলা নগর থানায় ১৩ জন, আদাবর থানায় ১০ জন, তেজগাঁও থানায় ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন ও হাতিরঝিল থানায় তিনজন। তাদের আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর