Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৭:০০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৩

ঢাকা: নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জাকারিয়া। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নিয়োজিত ছিলেন।

জাকারিয়া গত ৩০ মার্চ সচিব পদে পদোন্নতি লাভ করেন এবং পরিকল্পনা কমিশনে যোগদান করেন। পরবর্তীতে গত ১২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়নের প্রজ্ঞাপন জারি করে। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি কর্মজীবনের সূচনা করেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে।

বিজ্ঞাপন

এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

এ ছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব জাকারিয়া নৌপরিবহন খাতের কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তার এই নিয়োগের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর