Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন হতে পারে: তথ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৩:৪৬

তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা  ডা. জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।

উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থার ওপর যুদ্ধের প্রভাব বিবেচনা করে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্ববাজারের এই অস্থিতিশীলতা অব্যাহত থাকলে অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয়ের বিষয়টি অনিবার্য হয়ে পড়তে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে এই দর কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তাপ সেই স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে।

উপদেষ্টা স্পষ্ট করেছেন যে, সরকার জনভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে, তবে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য কাঠামোর এই সম্ভাব্য পরিবর্তন দেশের সামগ্রিক বাজার ও পরিবহন খাতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর