Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেডআরএফ কর্মকর্তাদের সঙ্গে কৃষকদের মতবিনিময় অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২৩:৫০

জেডআরএফ কর্মকর্তাদের সঙ্গে কৃষকদের মতবিনিময় অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় কৃষকদের সঙ্গে কমল বীজ উৎপাদন ও সংরক্ষণের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গাজীপুর কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপারই এলাকার কৃষক আয়েত আলীর বাড়িসংলগ্ন মাঠে এই মতবিনিময় হয়। ফাউন্ডেশনের পরিচালক (প্রোগ্রাম) খন্দকার মাহফুজুল বাচ্চুর নেতৃত্বে এই মতবিনিময়ে অংশ নেন চুক্তিবদ্ধ কৃষকরা।

এ সময় বক্তব্য দেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব আলম, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আশরাফুল হক, কৃষিবিদ ড.মো. আকিকুল ইসলাম আকিক, মোহাম্মদ আলী, ড. জাকির হোসেন, ডাক্তার শফিকুল আহাদ সর্দার স্বপন, ফাউন্ডেশনের সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, কৃষক কামাল হোসেন শেখ, ইব্রাহিম খান।

বিজ্ঞাপন

এর আগে চুক্তিবদ্ধ কৃষক ও জমির মালিকদের সঙ্গে নিয়ে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শন করা হয়। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলেন সংগঠনের কর্মকর্তারা।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম