Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ দলীয় ঐক্যের বৈঠক চলছে: আসতে পারে নতুন কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১১:৩৪

ঢাকা: সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারে এ বৈঠক শুরু হয়।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১০টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা ও জনজীবনে প্রভাব ফেলা জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সেখানে জোটের শীর্ষ নেতারা বৈঠকের সিদ্ধান্ত ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের মাধ্যমে জনআকাঙ্ক্ষা প্রতিফলন এবং জ্বালানি খাতের অস্থিরতা দূর করতে সরকারকে কার্যকর চাপ সৃষ্টি করাই এ বৈঠকের মূল লক্ষ্য।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর