Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দলের কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ০০:১৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৩৬

স্থায়ী কমিটির বৈঠক শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: দলকে শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্য কাউন্সিল করার বিষয়টি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, ‘দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।’

বিজ্ঞাপন

আসছে কোরবানির ঈদের আগে দলের কাউন্সিল হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, ‘ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।’

স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালী), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান (ভার্চুয়ালী) ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর