Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনশক্তি নিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে লিবিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ১৭:৪৮

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস. এম. সুলিমান।

বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে লিবিয়া। একইসঙ্গে বাংলাদেশ ও লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থন রাখবে দেশটি।

সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস. এম. সুলিমান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতকালে এই কথা জানান।

এই সময়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও লি‌বিয়ার ম‌ধ্যে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দি‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশটি বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

উভয় পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প এবং জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত এই দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় জোরদার এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসীদের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর