Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৯

প্রতীকী ছবি

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ পাওয়া গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে স্থানীয়রা এ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যৈষ্ঠপুরা ভাণ্ডালজুড়ি খালের মাঝে এক নারীর মরদেহ দেখতে পান। তার পরনে কালো রঙের সেলোয়ার-কামিজ রয়েছে। বয়স আনুমানিক ৩০-৩৫ হবে। খাল দিয়ে বর্ষামৌসুমে পানির ঢল নামলেও শুকনো মৌসুমে পাহাড় থেকে অল্প পরিমাণে স্বচ্ছ পানি প্রবাহিত হয়। ফলে মরদেহ ভেসে আসার মতো তেমন একটা সুযোগ নেই বলেও জানা গেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে মহিলার মরদেহ উদ্ধারের জন্য পুলিশ গেছে। তার পরিচয় শনাক্তসহ সার্বিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর