Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই সনদ ইস্যু / সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

স্পেশাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:১৯ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৪৯

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: জুলাই সনদ আদেশ জারি না করা এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে মিসকোড করার অভিযোগ এনে বিরোধী দলের সংসদ সদস্যরা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে ওয়াকআউট করেছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে বেরিয়ে গিয়েছিলেন বিরোধীদলীয় সদস্যরা। এর বাইরে আজই প্রথমবার সংসদে কোনো বিষয়ে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বিরোধীদলীয় সদস্যরা।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। দলটির সঙ্গে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার কয়েকটি দল সংসদে প্রতিনিধিত্ব করছে। এর মধ্যে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন দল এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসের প্রতিনিধি। এবারের নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে জয়ী হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর