Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেমরায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ০৮:৪১ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:৪৬

ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় অসাবধানতাবসত চারতলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামে এক নারী মারা গেছেন।

রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা কোনাপাড়া মমিনবাগের বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত নারীকে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত নারীর ছেলে মো. বাপ্পি জানান, ডেমরা কোনাপাড়া মমিনবাগে তাদের চারতলা বাসা। তারা চারতলায় থাকেন। সন্ধ্যার দিকে চারতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামার সময় অসাবধানতাবসত তার মা নিচে পর যান। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে।

 

 

সারাবাংলা /এসএসআর/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর