Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, অনলাইন ব্যবস্থা চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৬:৩১

ঢাকা: চলতি বছর ব্যক্তিগত করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়াতে ‘অনলাইন আবেদন’ ব্যবস্থা চালু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন সহজেই অনলাইনে আবেদন করে রিটার্ন জমা দেওয়ার অতিরিক্ত সময় পেতে পারবেন।

রোববার (১৬ মার্চ) এনবিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে করদাতারা এখন সহজেই অনলাইনে আবেদন করে রিটার্ন জমা দেওয়ার অতিরিক্ত সময় পেতে পারবেন। তবে যেসব করদাতা ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের সময় সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাড়াতে পারবেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে।

এতে আরও বলা হয়, করদাতারা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

এছাড়া, অনলাইনে দাখিলকৃত করদাতার আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর অঞ্চলের কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করবেন। করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অনলাইনে আবেদনের ক্ষেত্রে করদাতাগণের ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের পূর্বে আবেদন করা বাধ্যতামূলক। যে সকল করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে উভয় পদ্ধতিতেই সময়বৃদ্ধির আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, চলতি ২০২৫-২০২৬ কর বছরের জন্য অল্প কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ব্যক্তিগত করদাতার ক্ষেত্রে আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করেছে এনবিআর।

রাজস্ব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের জন্য ইতোমধ্যে প্রায় ৫০ লাখ ব্যক্তিগত করদাতা এনবিআরের ‘ই-রিটার্ন’ সিস্টেমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ২০২৫-২০২৬ কর বছরের রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর