Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবির নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্‌দীন

জবি করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৭:৪০ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ২০:৩০

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বর্তমান উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের স্থলে নিয়োগ পেলেন রইছ উদ্‌দীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি শিক্ষকতা জীবনে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অ্যাকাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয় তিনি।

বিজ্ঞাপন

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তার মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদদীনকে নিয়োগ দেওয়া হলো।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর