Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির ১৭টি পরিবহণে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২১:৫৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাস, মিনিবাস ও মাইক্রোবাসে জিপিএসভিত্তিক ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ জন্য আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিবহণ প্রশাসক ড. তারেক বিন আতিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে যানবাহনের রিয়েল টাইম অবস্থান, গতি ও মাইলেজ পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি ইনারশিয়া নেভিগেশন সিস্টেম (আইএনএস) প্রযুক্তির মাধ্যমে কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করা, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ফ্লিট রিপোর্ট (এক্সেল ও পিডিএফ ফরম্যাটে) তৈরি, জরুরি পরিস্থিতিতে নির্ধারিত ফোন নম্বরে সতর্কবার্তা পাঠানোর জন্য প্যানিক বাটন সুবিধা, লাইভ ট্রাফিক আপডেট এবং ২৪ ঘণ্টার হেল্পলাইন সাপোর্ট থাকবে।

বিজ্ঞাপন

এ কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২ জুলাই ২০২৬-এর মধ্যে প্রতিষ্ঠানের অভিজ্ঞতাপত্র সংযুক্ত করে নিজস্ব প্যাডে লিখিত আবেদন পরিবহণ প্রশাসক বরাবর জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, ট্র্যাকিং সিস্টেম চালু হলে পরিবহণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং যানবাহনের কার্যকর তদারকি আরও সহজ হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর