Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নওগাঁয় সাপের কামড়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ২১:০৪ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ২১:০৫

মেহেদী হাসান

নওগাঁ: জেলার পোরশায় সাপের কামড়ে মেহেদী হাসান (১৬) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান উপজেলার নিতপুর মাস্টার পাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও মাস্টারপাড়া এলাকার ট্রাক্চালক জসীম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বাড়ির পাশে গোয়ালঘরে গরুর জন্য মশারি টাঙ্গাতে গেলে নিহত মেহেদী হাসানকে একটি সাপ কামড় দেয়। একটু পরে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে সাপে কামড়ানোর ভ্যাকসিন দেওয়া হয়। তারপরও শারিরিক অবস্থার অবনতি হলে ভোরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

বিজ্ঞাপন

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘সাপের কামড়ে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর খবর শুনেছি। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর