Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নাকচ

স্টাফ করেসপন্ডেট
১২ মার্চ ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ২২:১৮

অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন।

ঢাকা: পল্টন মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী।

এদিন অধ্যাপক জামাল উদ্দীনের পক্ষে জামিনের আবেদন করে শুনানি করেন অ্যাডভোকেট খায়ের উদ্দিন শিকদার, গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১১ মার্চ) সকালে গুলিস্তান জিরো পয়েন্টে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তাকে আটক করে পল্টন থানা পুলিশ। পরে পল্টন মডেল থানার উপ-পরিদর্শক রাফি আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহারে অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সরকার ও রাষ্ট্রবিরোধী মিছিলে অংশ নেওয়া, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা এবং রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর