Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২০:৫৮ | আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:১৪

ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ.ক.ম. জামাল উদ্দীনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাতে পল্টন থানার ইন্সপেক্টর (তদন্ত) মনির সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকার সামনে থেকে একটি পদযাত্রা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আজ আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশে দেন বিচারক।’

জানা গেছে, গ্রেফতার হওয়ার আগে অধ্যাপক জামাল উদ্দীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা-টুঙ্গিপাড়া ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬’ নামক একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময় বিতর্কিত কর্মসূচির কারণে আলোচনায় ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি মারধরের শিকার হয়েছিলেন। সে সময় পুলিশ জানিয়েছিল, ফেসবুকে ‘গণকান্নার’ কর্মসূচি ঘোষণা দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গেলে সেখানে উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর