Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১১:০০ | আপডেট: ১১ মার্চ ২০২৬ ১২:৫৫

রাজধানীতে বৃষ্টি। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের সব বিভাগে আজ দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, লঘুচাপের বাড়তি অংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় বুধবার (১১ মার্চ) দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) থেকে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর