Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১০:২০

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোন স্বাধীনতা ছিলনা। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামী লীগ।

সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মুল ভূমিকা ছিল বিএনপির। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের গতান্ত্রিক-মৌলিক-রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।

বিজ্ঞাপন

সদর আসনের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সাংসদ মন্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির ইফতার মাহফিলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ছবির গল্প ঈদে টুপি বাণিজ্য
১০ মার্চ ২০২৬ ১১:৩৮

আরো

সম্পর্কিত খবর