Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরান যুদ্ধ খুব শিগগির শেষ হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৬ ১২:১৫ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শুরুর পর গত ১০ দিনের সংঘাতকে তিনি ‘স্বল্পমেয়াদি অভিযান’ হিসেবেও উল্লেখ করেন। একইসঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুমকিও দিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট গত ১০ দিনের যুদ্ধকে ‘স্বল্পমেয়াদি অভিযান’ বলে উল্লেখ করেন। এই সংঘাতে ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

বিজ্ঞাপন

ট্রাম্প দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পাঁচ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

ট্রাম্পের এই বক্তব্যের সময়ই ইরানের বহু মানুষ নিহত আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রদর্শন করেন। গত রোববার তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর