Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ০৯:৩৯

গ্রেফতার তিনজন।

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁওয়ে এক তরুণীকে অপহরণ করে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) সকালে ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তিন ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকার বদিউর রহমানের ছেলে আতিক উল্লাহ (২১), ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বটতলী পাড়া এলাকার ছব্বির আহমদের ছেলে ছৈয়দুল করিম (২২) এবং চৌফলদণ্ডীর খোনখারখিল এলাকার আইয়ুবুর রহমানের ছেলে মোহাম্মদ মোতাহের হোসেন (২১)।

বিজ্ঞাপন

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ মার্চ সকালে ঈদগাঁও থানার জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ওই তরুণীকে অপহরণ করা হয়। পরে তাকে কক্সবাজার সদরের মেরিন ড্রাইভসংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রাখা হয়। সেখানে ৬ মার্চ সকাল পর্যন্ত তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং আরও টাকা আদায়ের উদ্দেশে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ভুক্তভোগীর মা রোকিয়া বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে লুণ্ঠিত তিন ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতাদের শনিবার (৭ মার্চ) আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর