Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে রেস্তোরাঁ থেকে ১০ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১০:৩০

সিলেট: সিলেটের জকিগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ১০ হাজার পিছ ইয়াবার চালানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ ‘রিল্যাক্স ক্যাফে’ রেস্তোরাঁ থেকে ওই তিন জনকে ইয়াবাসহ আটক করা হয়। এরপর শুক্রবার (৬ মার্চ) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিঘালী গ্রামের হারুছ মিয়ার ছেলে ছাবির আহমদ (২৪) ও শাকল আহমদ (২০) এবং কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামের মঈন উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তিনজনকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর