হিলি: ভারতে হোলি উৎসব উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি ও রফতানি বন্ধ থাকবে। আমদানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পাড়াপার স্বাভাবিক থাকবে।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সংগঠনের পক্ষে জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন ভারত স্থলবন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
বাংলাহিলি কাস্টম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষ্যে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের লোড আন লোড সহ বন্দরের সকল কর্যকর্ম স্বাবাভিক থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপার্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারত যাতায়াত করেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধের সঙ্গে পাসপার্ট যাত্রী পারাপার কোনো সম্পর্ক নেই।