Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ১১:৪৩ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১৩:৪৮

ঢাকা: আসন্ন ঈদুল উল ফিতর উপলক্ষে মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ।

বুধবার (৪ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মধ্যদিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম।

এদিকে, সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে মাত্র ৩০ মিনিটে টিকিটপ্রত্যাশীরা ওয়েবসাইট ও অ্যাপে ২০ লাখ বার হিট করেছেন। সকাল ১১টার মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকিট। আর পূর্বাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টায়। আজ টিকিট সংগ্রহ করা যাচ্ছে আগামী ১৪ মার্চ এর।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর