Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক ৯ মার্চ

স্টাফ করেসপন্ডেট
৩ মার্চ ২০২৬ ১৪:২৯ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৫:৫৭

কণ্ঠশিল্পী আসিফ আকবর – ছবি : সংগৃহীত

ঢাকা: অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর-এর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। মামলায় মোট তিনজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আয়েশা আক্তার মৌসুমি সাক্ষ্যগ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ায় নির্ধারিত দিনে যুক্তিতর্ক শুনানি অনুষ্ঠিত হবে। এরপর রায়ের দিন নির্ধারণ করা হবে।

মামলার বাদী সিআইডির সাইবার তদন্ত শাখার উপ পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার গত ১৫ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন।

বিজ্ঞাপন

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপ পরিদর্শক জামাল উদ্দিন ও তার সঙ্গে শাহিনুল ইসলাম সাক্ষ্য প্রদান করেন। এর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী প্রশান্ত কুমার সিকদার জানান, ২০১৮ সালের ৬ জুন পান্থপথে অবস্থিত আর্ব এন্টারটেইনমেন্টের কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল টাকিলা মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।

লাইসেন্স ছাড়া বিদেশি মদ সংরক্ষণের অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬ (১) টেবিলের ২৪ (ক) ধারায় করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর