Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধোপাজানে বালু উত্তোলনের সময় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৬:১৭

ধোপাজান চলতি নদী থেকে উত্তোলিত বালু।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি ইঞ্জিনচালিত একটি কাঠের বড় নৌকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই নুরুজ্জামান অভিযান চালিয়ে নৌকা জব্দ ও অভিযুক্তদের আটক করে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাঝেরটেক গ্রামের মৃত মিরাশ আলীর ছেলে মো. আকরাম আলী (৪৫) ও একই গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মো. আল আমিন (৪০)।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাঠিয়ে ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালুভর্তি একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর