Saturday 28 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউ ও মিনার্ভা হসপিটালের মধ্যে চিকিৎসা সেবা চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ও মিনার্ভা হসপিটাল লিমিটেড-এর মধ্যে একটি চিকিৎসা সেবা চুক্তি সই করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে এ চুক্তি সই করা হয়।

চুক্তিতে মিনার্ভা হসপিটালের পক্ষে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. নাজনীন সুলতানা, সিইও মো. আব্দুল কাদের ও এজিএম মো. আহসান হাবিব রিংকু এবং ডিআরইউ’র পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা ও প্রশাসনিক কর্মকর্তা মো. সোলায়মান হোসাইন সই করেন।

ডিআরইউ’র সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডিআরইউ সদস্য এবং সদস্যের পরিবার এ চুক্তির আওতায় যেসব সেবা পাবেন, সেগুলো হচ্ছে-

ক. সকল ধরণের প্যাথলজি পরীক্ষার ওপর ৫০ শতাংশ ছাড়।
খ. সকল ধরণের রেডিওলজিক্যাল এবং ইমেজিং পরীক্ষার ওপর ৩০ শতাংশ ছাড়।
গ. ইমার্জেন্সি কনসালটেশন ফি ৫০ টাকা।
ঘ. সকল ধরণের বাংলাদেশি ওষুধের ওপর ৬ শতাংশ ছাড়।

উল্লেখ্য, ডিআরইউ’র ইবনে সিনা হসপিটাল, ইনসাফ বারাকাহ হসপিটাল, এএমজেড হসপিটাল, মিরপুর বারডেম হসপিটাল ও অরোরা হসপিটালের সাথে কর্পোরেট চুক্তি রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর