Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রশংসা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি প্রয়োজনে সংঘাতে হস্তক্ষেপের সম্ভাবনার কথাও ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক ‘খুবই ভালো’ এবং ইসলামাবাদের নেতৃত্বের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে।

সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি বিষয়টি বিবেচনা করবেন। তবে তিনি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথাই বেশি গুরুত্ব দেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ‘আমি হস্তক্ষেপ করতে পারি। কিন্তু পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তাদের একজন চমৎকার প্রধানমন্ত্রী, একজন অসাধারণ জেনারেল এবং শক্তিশালী নেতৃত্ব রয়েছে। এ দুজনকে আমি অত্যন্ত সম্মান করি। পাকিস্তান খুব ভালো করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর