Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেবিদ্বারে সেবাশ্রম মন্দিরের পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি হাসনাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮

সেবাশ্রম মন্দিরের ২১তম পুনর্মিলনী র‍্যালিতে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত ২১তম পুনর্মিলনী র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যারা আমাকে ভোট দিয়েছেন কিংবা দেননি সকলের প্রতিই আমার দায়িত্ব সমান। ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে জনগণের সেবা করাই আমার অঙ্গীকার। আগামী পাঁচ বছর আমি এই সেবার মান আরও বাড়িয়ে আপনাদের পাশে থাকতে চাই।’

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা সদরের বাংলাদেশ সেবাশ্রম মন্দির চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে এমপি হাসনাত আবদুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্মের মানুষের মিলনভূমি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বসবাস করেন। উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রায় কাউকে পেছনে রাখা হবে না।

এর আগে সেবাশ্রম মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে একত্রিত হয়। র‍্যালিতে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী অংশ নেন। নানা রঙের ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রে র‍্যালি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সহাবস্থান, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সেবাশ্রমের ভূমিকা তুলে ধরেন। স্থানীয় সমাজপতি, জনপ্রতিনিধি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের অগণিত মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পুণর্মিলনীতে আগত অতিথি, ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর