Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩

খুলনা: খুলনায় সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মহানগরীর লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুহিন উজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর