Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে কবরে মিলল বস্তাবন্দি বন্দুক-পাইপগান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৪:১১

উদ্ধারকৃত অস্ত্র। ছবি: সারাবাংলা

নোয়াখালী: বেগমগঞ্জের একটি কবরস্থান থেকে ৬টি দেশীয় একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির লোকজন তাদের পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে যায়। ওই সময় তারা ভাঙা কবরে একটি বস্তা পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তারা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও বেগমগঞ্জ থানার পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার মুখ খুলে অস্ত্রগুলো বের করে।

বিজ্ঞাপন

বেগমগঞ্জ থানার অফিসার ইন চার্য (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে আছে। এই ঘটনায় পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর