Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মর্মান্তিক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২১:৩৭ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৪:১৬

প্রতীকী ছবি।

নীলফামারী: মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে উত্তরা ইপিজেডের এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুরের ওয়াপদা মোড়ের কাছাকাছি রাজা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত আনোয়ারা বেগম উত্তরা ইপিজেডের দেশবন্ধু কোম্পানিতে কর্মরত ছিলেন। কাজ শেষে স্বামী সিরাজুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় উল্টো দিক থেকে আসা ধানবাহী একটি ট্রলি তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম।

দুর্ঘটনায় আনোয়ারার স্বামী সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত দম্পতি সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর