Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেন্দ্রীয় নেতাসহ যুবলীগের ৪ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ২৩:১০

গ্রেফতার যুবলীগের চারজন।

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকসহ যুবলীগের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকসহ যুবলীগের চারজনকে গ্রেফতার করেছে ডিবি। গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- সবুজবাগ থানাধীন ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রনি (৩৭), আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-সম্পাদক বাবলুর রহমান বাবলু (৪০), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু (৪৩) এবং চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য মো. মোস্তাফিজুর রহমান (৫০)।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর