Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৩:০৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৭:১৩

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের এমন তথ্য সঠিক নয় বলে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে সরকারের  এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ঘুমেও মিলবে অফুরন্ত পুণ্য
২২ আগস্ট ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর