Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাকসুতেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০

জাকসু নির্বাচন ২০২৫। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনেও ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’র জয়জয়কার হয়েছে। জাকসু্র সম্পাদকীয় ১৯ পদের মধ্যে ১৫টিতেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা। এছাড়া, কার্যকরী সদস্যের ছয় পদে পেয়েছেন পাঁচটিতে জয়।

এর আগে দীর্ঘ ৪৫ ঘণ্টা ভোট গণনা শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফলাফল ঘোষণা করেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন হলের রিটার্নিং কর্মকর্তারা। ফলাফল ঘোষণা অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

বিজ্ঞাপন

সম্পাদকীয় ১৫ পদের শিবির প্যানেল থেকে জয়ী হয়েছেন যারা- সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের (৪৮তম ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী মাজহারুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে (ছাত্র) প্রত্নতত্ত্ব বিভাগের (৪৯ ব্যাচ) মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের (৪৮ ব্যাচ) মাস্টার্সের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা।

অন্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক হিসেবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা আক্তার লুবনা।

আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের ৪৮তম ব্যাচের রাশেদুল ইমন লিখন, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি (ছাত্র) তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান নির্বাচন হয়েছেন। এ ছাড়াও কার্যকরী সদস্য পদে রয়েছেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান, হাফেজ তরিকুল ইসলাম ও আবু তালহা।

যে পদগুলোতে অন্যরা জিতেছেন

ভিপি পদে স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু, সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ (স্বতন্ত্র), ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ (স্বতন্ত্র), সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক আহসান লাবিব (বাগছাস), কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতী (বাগছাস)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর