Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাকসু ও সিনেট নির্বাচনে ১৪ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

রাবি করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৮ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫০

ছবি কোলাজ: সারাবাংলা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) এবং সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরই সঙ্গে শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২ জন, জিএস ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, মিডিয়া সহ প্রকাশনা সম্পাদক ১ জন, সহ পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ২ জন, নারী বিষয়ক সম্পাদক ১ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, কার্যনির্বাহী সদস্য ১ জন এবং সিনেটে ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১১ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৩ জন সহ মোট ১৪ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামীকাল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ইতোমধ্যে সব কার্যক্রম প্রায় শেষ হয়েছে। তো এই ধরণের দাবি কতটা যোক্তিক তা বোঝাই যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা মেনে নিয়ে তারা কী অবস্থায় পড়েছে সেটাও আমরা দেখছি। তারপরেও যদি এ বিষয়ে কোন আবেদন বা দাবি আমাদের কাছে আসে, তা আমরা বিবেচনা করব।’

উল্লেখ্য, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী আগামীকাল প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা এবং শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এরপর ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর