Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জবিতে আয়োজিত হচ্ছে ২ দিনব্যাপী উদ্যোক্তা মেলা

জবি করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০৮

ঢাকা: জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা’। এই মেলা আগামী বুধবার ও বৃহস্পতিবার (১৭ ও ১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হবে।

মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। অনেক শিক্ষার্থী উদ্যোগ নিয়ে বিপণন শুরু করলেও পরবর্তীতে অনুপ্রেরণা হারিয়ে বেকারত্বের সম্মুখীন হন। তাদের মাঝে উদ্যোক্তা হয়ে ওঠার প্রেরণাকে উজ্জীবিত রাখতেই বিশ্ববিদ্যালয়ে এই বিশেষ আয়োজন করা হয়েছে।

আয়োজনকারীরা জানান, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের জন্য থাকছে বেশ কিছু আকর্ষণীয় সুযোগ। অংশগ্রহণকারী উদ্যোক্তারা প্রত্যয়নপত্র পাবেন। এ ছাড়াও, সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে, ভিডিওবার্তায় তাদের গল্প ছড়িয়ে দেওয়া হবে এবং মেলার শেষ আয়োজনে একটি কনসার্টের ব্যবস্থাও করা হবে।

বিজ্ঞাপন

মেলা আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুই দিনব্যাপী জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্যোক্তা মেলা আয়োজন করছি। জবিয়ান ভাই বোনদের উপকৃত করতে বা উদ্যমী উদ্যোক্তা মনোভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফলতার মুখ দেখবে’।

মেলায় স্টল বুকিংয়ের সময়সীমা আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর