Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পাচারের ১০ মাস পর দেশে ফিরলেন বাংলাদেশি নারী

লোকাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার নারী সবেদা বেগম। ছবি: সংগৃহীত

বেনাপোল: ভারতে পাচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম ১০ মাস পর দেশে ফিরেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশের সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেন।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সজাইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে সবেদা বেগম গত ২ সেপ্টেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার থেকে এক্সিট পারমিট পান। এরপর ভারতীয় কর্তৃপক্ষ তাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আনুষ্ঠানিকতা শেষে সবেদাকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাকে গ্রহণ করেছে। শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংস্থাটির ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, “সবেদাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিনি চাইলে পাচারকারীদের বিরুদ্ধে মামলা করতে আইনি সহযোগিতা করা হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর