Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাকসু নির্বাচন / প্রার্থিতা ফেরত চেয়ে জুলিয়াসের রিট হাইকোর্টে খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৮ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৮

মো. জুলিয়াস সিজার।

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে মো. জুলিয়াস সিজারের করা রিট খারিজ করে ‍দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার তালুকদার। এতে সাড়া না পেয়ে ৩ সেপ্টেম্বর ঢাকা ডাকসু নির্বাচনে প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে রিট করেন তিনি।

এবারের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছিলেন জুলিয়াস। যাচাই-বাছাইয়ের পর গত ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভিপি প্রার্থী হিসেবে তার নাম ছিল। তার ব্যালট নম্বর ছিল ২৬। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচন কমিশনে জুলিয়াসের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগ দেন সলিমুল্লাহ মুসিলিম হলের হাউজ টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

পরে অভিযোগের বিষয়ে নির্বাচনি আপিল ট্রাইব্যুনালে শুনানি হয়। কিন্তু নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে জুলিয়াসের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয় নির্বাচন কমিশন।

অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেন তিনি। এতে কাজ না হওয়ায় প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

সারাবাংলা/আরএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর