Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৩

নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন আব্দুল কাদের সিদ্দিকী।

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তবর্তী সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তার বাসায় হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কাদের সিদ্দিকী।

এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমি মনে করি দেশকে অস্থিতিশীল করার জন্যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। রাষ্ট্র আমাকে সর্বোচ্চ বীরত্বসুচক খেতাব দিয়েছে। তার (কাদের সিদ্দিকী) বাড়ি যদি নিরাপদ না থাকে তাহলে গরীব-দুঃখী-সাধারন মানুষের নিরাপত্তা কি করে থাকবে।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, মঞ্চ-৭১ এর আলোচনা সভায় আলোচক ও স্রোতাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু মবদের গ্রেফতার করা হয়নি। এতে আইনের ব্যত্তয় ঘটেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আওয়ামী লীগ করিনা। আমি মুক্তিযোদ্ধাদের সম্মানীত করতে চাই। স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা থাকবেনা। জয় বাংলা চলবেনা। জয় বাংলা থাকবেনা বা চলবেনা দেশের মানুষ সেটা দেখবে, বিচার করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর