Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে দেড় লাখ টাকার মাদকসহ মা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৯

মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৪শত ৭৮টি ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেব, মানিকুল ইসলাম, এএসআই অজিত কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে নিজ বসতবাড়িতে মিনারা বেগম(৫৬) ও তার ছেলে জনি ইসলামকে(২৫) ৪ শত ৭৮টি ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী।

ওই দিনই অভিযানিক পুলিশ কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা-ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ছবির গল্প পাটের ভাসমান হাট
২৪ আগস্ট ২০২৬ ০৯:০২

আরো

সম্পর্কিত খবর