Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিম থেকে তানিম সুফিয়ানীকে অব্যাহতি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ০৯:৫৮

ঢাকা: বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে তার পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্যের পরিপ্রেক্ষিতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থি হিসেবে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে ২৪ আগস্ট ২০২৬ তারিখ থেকে তানিম সুফিয়ানীকে বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অব্যাহতির পর তানিম সুফিয়ানীর সঙ্গে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।

 

সারাবাংলা/এমএমএইচ/ এএ