Monday 13 July 2026
EN
Sarabangla | Breaking News | Sports | Entertainment
EN

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৪:০৪

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

চট্টগ্রাম: সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য আর নেই।

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাবেক এই সংসদ সদস্যের ভাগনে রুকুন আহমেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তারপর আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বিভারলি হিল সোসাইটিতে অবস্থিত বাসভবনের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চন্দনাইশে পারিবারিক কবরস্থানে নজরুল ইসলাম চৌধুরীর লাশ দাফন করা হবে।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) হয়ে তিনবার সংসদ সদস্য হন নজরুল ইসলাম চৌধুরী। দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সহসভাপতি ছিলেন তিনি।

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর