Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন ভিত্তিহীন: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৬ ২২:১৯

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ঢাকা: বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চালানো হলেও আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৯ জুন) পবিত্র আশুরা উপলক্ষ্যে শিয়া সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের অংশ হিসেবে রাজধানীর বকশীবাজারের হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থানটির জমি দখলের মতো নিন্দনীয় কাজ করতেও দ্বিধা করেনি।’

এ ছাড়া আসন্ন আশুরার সব কর্মসূচি আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন এ ধরনের আয়োজনে সরকারকে আরও ব্যাপক সহযোগিতা নিশ্চিত করতে আহ্বান জানানও তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর