Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমন প্রধানমন্ত্রীই তো চেয়েছিলাম এতবছর’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৬ ২৩:২৮

একটি বিয়ের কারণে কেআইবি মিলনায়তনে পূর্ব নির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: এমন প্রধানমন্ত্রীই তো চেয়েছিলাম এতবছর। আল্লাহ নেক হায়াত দান করুক আপনাকে। এই স্ট্যাটাস একজন ফেসবুক ব্যাবহারকারীর।

লাবিব মোনায়েম নামের ওই ব্যক্তি শনিবার (৯ মে) রাত ১১টার দিকে তার ফেসবুক পেইজে লিখেছেন, রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে পূর্ব নির্ধারিত দিনব্যাপী বিএনপির কর্মসূচি সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

জানা গেছে, একই মিলনায়তনে সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী কর্মসূচি নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন। পরে তিনি নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বর-কনেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীর এ মানবিক ও সৌজন্যমূলক আচরণের প্রশংসা করেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত অনেকেই বলেন, ব্যস্ত রাজনৈতিক কর্মসূচির মাঝেও সাধারণ মানুষের অনুভূতি ও ব্যক্তিগত আয়োজনের প্রতি প্রধানমন্ত্রীর সম্মান প্রদর্শন তার দায়িত্বশীল নেতৃত্বেরই প্রতিফলন। এই স্ট্যাটাসে তিনি একটি ছবিও শেয়ার করেছেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর