Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে নাদিমের এনসিপিতে যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ২১:১৯ | আপডেট: ৫ মে ২০২৬ ২৩:২০

জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামী ও তার ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের জোয়ার শুরু হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমানের যোগদানে আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনিসহ বেশ কয়েকজন তরুণ নেতা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন।

নিজামীর পুত্র ড. মোহাম্মদ নাদিমুর রহমানের পাশাপাশি ফরায়েজি আন্দোলনের ঐতিহাসিক নেতা হাজী শরিয়াতুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং গাজীপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী এবিএস আরিফ দলটিতে যোগ দেন। এছাড়াও জুলাইয়ের আন্দোলনে আহত যোদ্ধাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘ওয়ারিয়র্স অফ জুলাই’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দও আজ এনসিপির পতাকাতলে শামিল হয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ওয়ারিয়র্স অফ জুলাইয়ের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজীসহ অন্যান্য সক্রিয় নেতারা এনসিপিতে তাদের সমর্থন ঘোষণা করেন।

নতুন এই সদস্যদের বরণ করে নেওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রধান মুখ আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা জানান, একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে দেশের সচেতন নাগরিকদের এই অংশগ্রহণ এনসিপিকে আরও গতিশীল করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর