Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলা জেলার সাবেক আমিরের মৃত্যুতে ডা. শফিকুরের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৪:০৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৫:৩১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল কিডনি রোগ ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ এপ্রিল ইন্তিকাল করেছেন। তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার ( ২০ এপ্রিল) এক শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। দ্বীন কায়েমের একনিষ্ঠ সেবক হিসেবে তিনি ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। ভোলা জেলায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাজের পেছনে তার বিরাট অবদান রয়েছে। তার ইন্তিকালে জামায়াতে ইসলামী একজন নিবেদিত প্রাণ সংগঠককে হারাল। আমি তার ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

বিজ্ঞাপন

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

 

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’
১ জুলাই ২০২৬ ১৩:০২

আরো

সম্পর্কিত খবর