Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৫ বিভাগের সাক্ষাৎকার সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২৩:১৮ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ০১:১৩

সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন পাঁচটি বিভাগের প্রায় ৪০০ জন প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলের পার্লামেন্টারিয়ান বোর্ড।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকার পর্বে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা অংশ নেন। বিএনপির পার্লামেন্টারিয়ান বোর্ডের এই সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। ভিডিও কনফারেন্স ও সরাসরি উপস্থিতির সমন্বয়ে এই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত মনোনয়ন বোর্ড অত্যন্ত নিষ্ঠার সঙ্গে যোগ্য প্রার্থীদের খুঁজে বের করতে এই সাক্ষাৎকার গ্রহণ করছেন। যারা দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন এবং দলের আদর্শের প্রতি অবিচল, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাদের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে শনিবার (১৮ এপ্রিল)। এদিন বিকেল ৩টা থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সংরক্ষিত আসনের জন্য মোট ১ হাজার ১৯৪ জন ফরম সংগ্রহ করেছিলেন, যার মধ্যে যাবতীয় তথ্য পূরণ করে জমা দিয়েছেন ৯০৭ জন প্রার্থী। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং জামানত হিসেবে প্রার্থীদের ৫০ হাজার টাকা করে জমা দিতে হয়েছে। শনিবারের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিএনপি।

 

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর